নিজস্ব প্রতিবেদন:
আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপির সংসদীয় কমিটি এই বিল নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, “এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন এই বিল ধর্মের নামে পীড়িত লোকেদের জন্য সোনার অক্ষরে লিপিবদ্ধ করা থাকবে। এই বিলকে সমর্থন না করে বিরোধীরা পাকিস্তানের ভাষায় কথা বলছে।” একইসঙ্গে ওই বৈঠকে দেশের অর্থনীতি নিয়েও আলোচনা করেন মোদী। সাংসদদের নির্দেশ দেন, নিজের এলাকার কৃষক ও ব্যবসায়ীদের অসুবিধার কথা জেনে অর্থমন্ত্রীকে জানানোর কথা বলেছেন।
এদিন রাহুল গাঁধী টুইট করে বলেন, “এই বিল উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের জীবনযাত্রার ও ভারতের ধারণার উপর অপরাধমূলক পদক্ষেপ।”
আজ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিপক্ষের তরফে কংগ্রেসের কপিল সিব্বল, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও সপার রামগোপাল যাদব সওয়াল করবেন। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংহ বলেন, যে দলগুলো সঙ্ঘ ও বিজেপির আদর্শের বিরোধী, তাঁরা কিভাবে আজ রাজ্যসভায় অংশগ্রহণ করবে তা বিচার্য বিষয়। তিনি আরও বলেন, কোনও দল যদি কক্ষ ত্যাগ করে তাহলে বোঝা যাবে তাঁরা মোদীকে পরোক্ষে সমর্থন করছে। নীতিশ কুমার ও রামবিলাস পাসোয়ান আপনারা যদি লোহিয়ার নীতি অনুসরণ করেন তবে সমর্থন করার আগে চিন্তা করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news