তীর্থ মাহাতো
সিরিজ জয় হয়েছে। ফুরফুরে রয়েছে বিরুষ্কা জুটি। অনুষ্কা শর্মা ছুটি কাটাতে রয়েছেন অস্ট্রেলিয়াতে। সেই ফাঁকে রজার ফেডেরারের সঙ্গে দেখা হয়ে হয়ে বিরুষ্কার। ওয়ান ডে সিরিজ জয়ের পরের দিন এই সাক্ষাৎ হয়। অনুষ্কার কাছে এই সফরটা স্পেশাল হয়ে রইল। কয়েকদিন আগে রড লেভার এরিনায় নাদালের জয়ের সাক্ষী ছিলেন রোহিত শর্মারা। শনিবার অস্ট্রেলিয়া ওপেনে গিয়ে নিজেদের সময়স কাটালেন বিরাটরা। ফেডেরারের সঙ্গে ছবিও তোলেন বিরুষ্কা। সেই ছবি পোস্ট করতেই ভাইরাল। ফেডেরারের সঙ্গে দেখা করার পাশাপাশি সেরেনা উইলিয়ামসের ম্যাচও দেখেন দুজনে। বিরাট লেখেন, দারুণ দিন কাটালাম। এর চেয়ে ভাল কিছু হতে পারে না। খুব খুশি।’ অস্ট্রেলিয়া ওপেনের অফিসিয়াল টুইটার পেজেও ছবি দেওয়া হয়। ছবি ক্যাপশনে লেখা হয়, ‘এক ফ্রেমে তিন কিংবদন্তি।’ জোকারের খেলাও দেখেন বিরাটরা। সব মিলিয়ে দারুণ মুহূর্ত কাটাল বিরুষ্কা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news