ওয়েব ডেস্ক
নিরাপত্তা বাড়ানো হল দেশের সমস্ত বড় বিমানবন্দরের। শনিবার মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার অপারেশনস কন্ট্রোল সেন্টারে একটি ফোন আসে। সেখানে জানানো হয়, এবার বিমান হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়ার ছক কষছে জঙ্গিরা। খবরটি ডিজিসিএ-কে জানানো হলে অবিলম্বে দেশজুড়ে বিমানবন্দরগুলির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও বিমানবন্দরের পার্কিংয়ে ঢোকা সমস্ত গাড়ির ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানযাত্রীদের পরিচয়পত্র ভাল করে দেখে তারপরই তাদের ভেতরে ঢুকতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ওই অজ্ঞাতপরিচয় ফোনটি ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। অজ্ঞাতপরিচয় কলারের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news