নিজস্ব সংবাদদাতা
শিনা বোরা মামলায় অভিযুক্ত হওয়ার ৩ বছর পর বিবাহ বিচ্ছেদের মামলায় মুখোমুখি পিটার ও ইন্দ্রানী মুখার্জি। বায়কুলা জেল থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে ইন্দ্রানী জানিয়েছেন, তাঁর স্বামীর বাড়ি থেকে ল্যাম্প, মোমবাতি, গয়না, আসবাব, ধার্মিক সামগ্রী, ছবি এবং আলমারির চাবি তাঁর উপস্থিতিতে তাঁর আইনজীবীর হাতে তুলে দিতে হবে। এছাড়াও পিটারকে বর্তমান ফ্ল্যাট মার্লো বিল্ডিংয়ের ১৯ নম্বর ফ্ল্যাট থেকে জিনিস সরিয়ে নিতে অনুরোধ করেছেন ইন্দ্রানী । উল্লেখ্য নিজের মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে অভিযুক্ত ইন্দ্রানীকে ২০১৫ সালে গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news