প্রসেনজিত ধর
ব্যান্ডেলের কাজিডাঙায় বিজেপি কনভেনারের বাড়িতে হামলা,ভাঙচুর।শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি নেতা তারক পালের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বোতল ছুঁড়ে বাড়ির কাঁচ ভাঙা হয়। দেবানন্দপুর পঞ্চায়েতে মনোনয়ন দাখিল করা বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আর যাতে কোনও বিজেপি প্রার্থী মনোনয়ন দাখিল না করে সেজন্য হুঁশিয়ারীও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। এই হামলার পর থেকে এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বিরোধীদের ততো হুমকি মারধর করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা ভাস্কর ভট্রাচার্যর।শনিবার রাতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে হামলা হয়েছে বলে থানায় অভিযোগ করেন আহত বিজেপি নেতা তারক পাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news