Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় বাহিনী নেই, পুলিশ কম, রাতের ঘুম উধাও পুলিশ সুপারদের

কেন্দ্রীয় বাহিনী নেই, পুলিশ কম, রাতের ঘুম উধাও পুলিশ সুপারদের

নীল বণিক

কেন্দ্রীয় বাহিনীতে না, তাতেই সমস্যায় জেলার পুলিশ সুপারেরা। ভোটপর্ব শুরু হতেই রাজ্য জুড়ে চলছে শাসক দলের তাণ্ডব। কোথাও আবার শাসক দলের ক্যাডারদের যোগ্য জবাব দিচ্ছে বিরোধীরা। আইনশৃঙ্খলা সামলাতে মাথার চুল ছিঁড়তে হচ্ছে জেলার পুলিশ আধিকারিকদের। নদিয়া জেলায় প্রত্যেকটি থানা মিলিয়ে প্রায় চারশো কনস্টেবল কম রয়েছে। ৮০ কাছাকাছি এসআই কম। এসআইএর সংখ্যা ১৪০ এর ওপরে। এতকম সংখ্যক বাহিনী দিয়ে ভোটের আগে ও পরে কিভাবে আইনশৃঙ্খলা সামলাবেন, তাই নিয়েই মাথার ঘাম পায়ে ফেলছেন জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। একই অবস্থা হাওড়া জেলাতেও। জেলায় গ্রামীন পুলিশের অধীনে রয়েছে ১১টি থানা। আমতা, উলুবেড়িয়া, ধুলাগড়, সহ বেশ কয়েটি থানাতে অর্ধেকের থেকেও কম কনস্টেবল নিয়ে থানা চালাতে হচ্ছে ওসিদের। জেলার সিনিয়র ওসিরা জানাচ্ছেন বাহিনী কম থাকায় আইনশৃঙ্খলা সামলাতে প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে। তার ওপরে ভোট পরিচালনায় জন্য জেলা থেকেই কমব্যাট ফোর্স তুলবে নবান্ন। তাদের ভোট পরিচালনা করতে হবে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। পরিস্থিতি এমন পর্যায়ে যে নিচু তলার পুলিশ অফিসারদের রাতের ঘুম উড়ে গেছে। দিনের বেলায় বিডিও অফিসে ভোট পরিচালনার কাজ। আবার রাতে থানার আইনশৃঙ্খলা দেখা। তারপর পঞ্চায়েত ভোটের দুদিন আগে থেকে উত্তেজিত বুথ গুলির জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। থানা গুলির এই বাহিনীর সংখ্যা কম থাকা নিয়ে নদিয়া জেলা পুলিশ সুপার কোন মন্তব্য করতে চাননি। তবে হাওড়া গ্রামীন পুলিশ সুপার বাস্তব বৈদ্য জেলা পুলিশের কম লোকবলের কথা মেনে নিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *