Breaking News
Home / TRENDING / বিজেপির ‘রথযাত্রা’ স্থগিত রাখার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

বিজেপির ‘রথযাত্রা’ স্থগিত রাখার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

 

আপাতত স্বস্তি পেল বিজেপি। তাও আবার কলকাতা হাইকোর্ট থেকে। বিজেপির রথযাত্রা স্থগিত করার আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট । রাজেশ বিনদাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে এদিন বিজেপি লিগাল সেলের তরফে মহেশ জেঠমালানি জানান, বিজেপিকে পার্টি করা হয়নি এই মামলায়। তবে, ইতিমধ্যেই ৬ ফেব্রুয়ারি থেকেই পরিবর্তন যাত্রা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসকদলের সঙ্গে যোগসাজশ করে মামলাকারী আইনজীবী এই পরিবর্তন যাত্রা কর্মসূচিরতে বাধা দান করতে চাইছেন। পাশাপাশি তিনি দু’দিনের জন্য মামলা শুনানি স্থগিত রাখার আর্জি জানান।অন্যদিকে মামলাকারীর তরফে আর্জি জানানো হয় আগামী দু’দিন গোটা দেশের কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে পরিবর্তন যাত্রা কর্মসূচির উপর স্থগিতাদেশ দিক আদালত। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে। পরশু দিন মামলাটির শুনানি করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *