Breaking News
Home / TRENDING / বিজেপির বনধে কম বাস চালানোয় দুর্গাপুরে মিনিবাস সংগঠনকে হুমকি শুভেন্দুর

বিজেপির বনধে কম বাস চালানোয় দুর্গাপুরে মিনিবাস সংগঠনকে হুমকি শুভেন্দুর

দুর্গাপুর:
ছোট ছোট ইস্যুতে দুর্গাপুরে মিনিবাস বন্ধ করলে এইসব রুটে বিকল্প সরকারি বাস চালানো হবে। বিজেপির ডাকা বনধে দুর্গাপুরে কম মিনিবাস চলায় এভাবেই ক্ষোভ উগরে দিলেন রাজ্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন
দুর্গাপুরে এসটিসির নবনির্মিত টার্মিনাস উদ্বোধন করেন তিনিয় পাশাপাশি তিনি দূষনমুক্ত পরিবেশের জন্য সিনএজি চালিত বাস চালানের ওপর জোর দেওয়ার কথাও বলেন।  দুর্গাপুর শহরে নতুন সিএনজি রিফিলিং স্টেশন তৈরি করা হবে বলেও জানান পরিবহণ মন্ত্রী। এসবিএসটিসি সুত্রে জানা গিয়েছে, সংস্থার ৮৫০ টি বাস রয়েছে। তার মধ্যে ৭০০ বাস রুটে চলে। এদিন আসানসোল -খড়গপুর ও দুর্গাপুর-হলদিয়া নাইট সার্ভিস বাস চালানোর উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন এলাকায় পুজো পরিক্রমার জন্য প্যাকেজ ভিত্তিক সরকারি বাস চালানোর উদ্বোধন করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *