দুর্গাপুর:
অগ্নি নির্বাপর ব্যবস্থা ছাড়াই শয়ে শয়ে গ্যাস ভর্তি সিলিন্ডার বাড়িতে মজুত রেখে চলছিল অবৈধ গ্যাসের কারবার । কোনওভাবে গ্যাস লিক হলে বড়সড় অঘটন ঘটে যেতে পারত। এলাকাবাসীরে ভয় দেখিয়ে বাড়ির উঠোনেই অবৈধ গ্যাসের ব্যবসা চালাচ্ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার মসাগ্রাম বাজার এলাকার বাসিন্দা অরুপ ঘোষ। গোপন সূত্রে সেই খবর পৌছয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের কাছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ওসি স্নেহাশিষ চৌধুরীর নেতৃত্বে পাঁচ আধিকারিক হানা দেন ওই অবৈধ গ্যাস করবারীর ডেরায় । কারবারির বাড়িতে গ্যাসের মজুত ভাণ্ডার দেখে কার্যত চোখ কপালে ওঠে এনফোর্সমৈন্ট ব্রাঞ্চের অফিসারদের ।
এদিনের প্রথম ওই কারবারীর দোকানে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা । দোকান বন্ধ থাকায় তারা পৌঁছন গ্যাস কারবারীর বাড়িতে । সেখানে পৌছে অফিসারেরা দেখেন , কারবারির বাড়ির উঠানের ফাঁকা জায়গায় একের পর এক সাজানো রয়েছে তিনটি রাষ্ট্রায়াত্ত সংস্থার গ্যাস ভর্তি সিলিন্ডার । এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা জানিয়েছেন , গ্যাসের কারবার চালানো সংক্রান্ত কোন বৈধ নথি অরুপ ঘোষ দেখাতে পারেননি । অবৈধ ভাবে গ্যাসের কারবার চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে ৩৪ টি গ্যাস সিলিন্ডার । যারমধ্যে উজ্জ্বলা যোজনার গ্যাসের সিলিন্ডারও রয়েছে ।এছাড়াও বেশকিছু গ্যাসের পাইপ ও রেগুলেটার বাজেয়াপ্ত করা হয়েছে বলে এনফোরসমেন্ট ব্রাঞ্চের অফিসারদের তরফে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news