Breaking News
Home / TRENDING / বাড়তে পারে মনোনয়নের দিন,আশায় বিজেপি

বাড়তে পারে মনোনয়নের দিন,আশায় বিজেপি

নিজস্ব সংবাদদাতা, কালনা ঃঃ

বাড়তে পারে মনোনয়নপত্রের সময়সীমা। পিছোতে পারে পঞ্চায়েত ভোট। কলকাতা হাইকোটে’ চলছে জোর শুনানি। বিরোধীরাই জয়ী হতে পারে। এই আশাতে বুক বেঁধে রয়েছেন বর্ধমান জেলার তাঁতবলয় হিসেবে পরিচিত পূর্বস্হলী ১ ব্লকের নসরৎপুর পঞ্চায়েতের বিজেপি কর্মীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল তাঁদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। আগ্নেয়াস্ত্র নিয়ে প্রার্থীদের ভয় দেখায়। বাড়ি থেকেও বের হতে দেয়নি। যার ফলে, প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই অঞ্চলে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস । গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি এই অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতিতেও প্রার্থী দিতে পারেনি বিজেপি। অথচ , বিজেপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত নসরৎপুর অঞ্চল । গত ২০ বছর ধরে তাঁরা এখানে একক ক্ষমতায় ছিল । ৩ বছর আগে কয়েকজন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেয় ।আরও কয়েকজন সিপিএম সদস্যদের নিয়ে তৃণমূল নসরৎপুরের ক্ষমতায় আসে। তবুও বিজেপির জন সমর্থনে ভাটা পড়েনি।
নসরৎপুরের বিজেপি নেতা বিপ্লব বসাক জানান , তৃণমূলীরা ভয় দেখিয়ে আমাদের কোনও প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি। রাস্তার মোড়ে মোড়ে ওরা বোমা পিস্তল নিয়ে বসেছিল। পুলিস প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই কোনও ঝুঁকি নেইনি। তবে কলকাতা হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি। মনোনয়নপত্র পেশের সময়সীমা বাড়ানো হবে বলে আমরা আশাবাদী।
যদিও তৃণমূলের ব্লক নেতৃত্বের দাবি নসরৎপুর এলাকায় বিজেপি কর্মী- সংগঠকের সংখ্যা তলানিতে গিয়ে ঠেকেছে। প্রার্থী না পাওয়ায় ওরা হীনমন্যতায় ভুগছে। পূর্বস্হলী ১ বিজেপি সভাপতি বিধান ঘোষ জানান , নসরৎপুর অঞ্চলের বিজেপি কর্মীরা কলকাতা হাইকোর্টের নির্দেশের দিকে তাকিয়ে আছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *