প্রসেনজিৎ ধর:
ফের বোমাবাজি বীরভূমে। এবার খোদ সাংবাদিকের বাড়িতে বোমাবাজি। গতকাল রাত ১২টা নাগাদ এক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বোম মারে একদল দুষ্কৃতী। জানা যায়, বেশ কয়েক দিন ধরে বীরভূমে বালি মাফিয়ারা পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করেই অবৈধভাবে বালি তুলে যাচ্ছে। আর এই বালি মাফিয়াদের বিরুদ্ধে পেশাগত কারণে খবর করেন গোপাল চট্টোপাধ্যায়। তারই ফলস্বরূপ ওই সাংবাদিকের বাড়িতে বোম মারে দুষ্কৃতীরা।
এদিন গোপাল বাবু বলেন, বীরভূমের বেশ কয়েকটি নদী থেকে অবৈধ ভাবে বালি তুলছিল বালি মাফিয়ারা। আর সেই খবর সংগ্রহ করে দেখানোর পর, আজ আমার বাড়িতে বোম মারে বালি মাফিয়া ও দুস্কৃতিরা। তিনি জানান, গতকাল আমরা বাড়িতে ছিলাম না বোলপুর গিয়েছিলাম। বাড়িতে দাদা বৌদি ছিলেন। হঠাৎই বোমার শব্দে ঘুম ভাঙে এলাকার মানুষের। তাঁরা বাইরে বেরোতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এই বিষয়ে জেলার এসপি শ্যাম সিংহ বলেন, আমি অভিযোগ পেয়েছি গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে। ওই এলাকায় রাতের বেলায় আরও পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে তিনি জানান। এদিকে এই ঘটনার ধিক্কার জানিয়েছেন সমাজের বিশিষ্ট নাগরিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news