Breaking News
Home / TRENDING / বালাকোটের ১৩৯ দিন পর খুলে গেল পাকিস্তানের এয়ারস্পেস

বালাকোটের ১৩৯ দিন পর খুলে গেল পাকিস্তানের এয়ারস্পেস

ভাস্কর মান্না:

 

১৩৯ দিন পর সোমবার ১২:৪১ মিনিটে ভারতসহ অন্য বিমানের জন্য পাকিস্তান তাদের এয়ার স্পেস খুলে দিল। এবার থেকে ভারতীয় বিমান যাত্রীরা উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে যাতায়াত করতে পারবে পাকিস্তানের উপর দিয়ে। 

 

পুলওয়ামাকাণ্ডের পর ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা বালাকোটে এয়ারস্ট্রাইক করার পর, পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাঁদের আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর ভারতীয় বিমানগুলি আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য গুজরাত হয়ে আরব সাগরের উপর দিয়ে যাতায়াত করত। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সম্মেলনে যোগ দেওয়ার জন্য কিরগিজস্তান যেতে চাইলে, পাকিস্তান মোদীর জন্য ৪৮ ঘন্টা পর্যন্ত তাঁদের এয়ারস্পেস খুলে দেয়। কিন্তু মোদী তখন পাকিস্তানের আকাশ ব্যবহার করেননি।

 

এদিন পাকিস্তান সিভিল অ্যাসোসিয়েশন অথরিটি জানান, সমস্ত নাগরিকের জন্য পাকিস্তানের এয়ার স্পেস খুলে দেওয়া হল। সূত্রের খবর, এই ঘোষণার পরই ভারতীয় বিমান সংস্থাগুলি যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানের আকাশ ব্যবহার করতে চাইছে। কারণ পাকিস্তানের আকাশ বন্ধ থাকার ফলে এখনও পর্যন্ত শুধুমাত্র এয়ার ইন্ডিয়ারই ৪৯১কোটি টাকা ক্ষতি হয়েছে। আবার ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মতে, পাকিস্তানের আকাশ বন্ধ থাকার ফলে প্রতিদিন ২৩৩ টি বিমানের প্রায় ৭০ হাজার যাত্রী সম্যসার সম্মুখীন হত। এছাড়া গন্তব্যে পৌঁছতে তাঁদের দেড় থেকে দু’ঘন্টা বেশি সময় লাগত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *