নিজস্ব প্রতিনিধি।
ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুরকে (Rana Kapoor) জেরা করে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। সেই সূত্র ধরেই ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে এবার ইডির জেরার মুখে পড়তে চলেছেন প্রিয়াঙ্কা গাঁধী। ইডির অভিযোগ প্রিয়ঙ্কা যে শুধু ২ কোটি টাকায় রানাকে ছবি বিক্রি করেছিলেন তাই নয়। বাড়তি টাকার জন্য রীতিমত চাপ দিয়েছিলেন রানাকে। ছবি বিক্রির টাকাতেই তিনি সাজিয়েছিলেন তার সিমলার বাড়ি। ইডি সূত্রের খবর, কী ভাবে টাকার লেনদেন হয়েছিল কীভাবেই বা প্রিয়ঙ্কার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তাই নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে প্রিয়ঙ্কাকে।
ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর আর্থিক তছরূপ এবং জালিয়াতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর বিষয়টা সামনে আসার পর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন রানা। কিন্তু তার আগেই ইডির জালে ধরা পড়েন তিনি। খবর প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এরই মধ্যে জানা যায় প্রিয়ঙ্কা গাঁধী ২ কোটি টাকায় ছবি বিক্রি করেছিলেন রানাকে। এই ছবিটি প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের আঁকা। রাজীব গাঁধীকে এক সময় ছবিটি উপহার দিয়েছিলেন তিনি। কাপুর দাবি করেন, দক্ষিণ মুম্বাইয়ের সাংসদ মিলিন্দ দেওরা প্রিয়ঙ্কার কাছ থেকে ছবিটি কেনার জন্য তাঁকে রীতিমত চাপ দিচ্ছিলেন। ইডি সূত্রে খবর কাপুরের ইমেল এবং ব্ল্যাকবেরির কথোপকথন এবং মেসেজ থেকে জানা গিয়েছে এই বিষয়ে রানার দাবি সঠিক। দেওরাই প্রথম রানাকে বলেন ছবিটি কিনতে আগ্রহ দেখিয়ে তিনি যেন মিসেস গাঁধীকে মেসেজ করেন। চাপে পড়ে দেওরার কথা মতো কাজ করতে বাধ্য হন রানা। রানা এবং প্রিয়ঙ্কার মধ্যে দেখা করার ব্যবস্থাও করেন দেওরা। রানার দাবি দ্রুত টাকা পাওয়ার খুব ইচ্ছা ছিল প্রিয়ঙ্কার। সেই মতোই ব্যবস্থা হয়। ইয়েস ব্যাঙ্ক কাণ্ড সামনে আসার পর থেকেই তা নিয়ে তুমুল চাপান-উতোর শুরু হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। রানা-র প্রিয়ঙ্কা যোগ যে কংগ্রসকে ব্যাকফুটে ফেলবে তা বলাই বাহুল্য।
একই সঙ্গে প্রশ্ন উঠছে নিজের বাবার স্মৃতি কেন বিক্রি করতে হল প্রিয়ঙ্কাকে? তাঁর বাবা রাজীবের মর্মান্তিক মৃত্যুর পর পিতার হত্যাকারীকে ক্ষমা করে হাততালি কুড়িয়ে ছিলেন প্রিয়ঙ্কা। এবার বেচেও দিলেন তাঁর পিতা কে দেওয়া ফিদা হুসেনের প্রীতি উপহার! তা’ও শুধুমাত্র তাঁর সিমলার বাড়ি সাজানোর খরচ তুলতে!
সংশয় বাড়ছে ইডি-র।
সংশয় নিরসনের জন্যেই প্রিয়াঙ্কাকে প্রশ্ন করতে চান ইডি কর্তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news