Breaking News
Home / TRENDING / বাংলায় আয়ুষ্মান ভারত করতে দেয়নি মমতা বললেন জে পি নাড্ডা

বাংলায় আয়ুষ্মান ভারত করতে দেয়নি মমতা বললেন জে পি নাড্ডা

নিজস্ব প্রতিনিধিঃ

কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন বিজেপির কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার বিজেপির অভিনন্দন মিছিল শেষে শ্যামবাজার সভা থেকে জে পি নাড্ডা বলেন, আমি যখন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন ‘আয়ুষ্মান ভারত’ বাংলায় লাগু করতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় লাগু করতে চেয়েছিলেন। কারণ বাংলার ২ কোটি মানুষ বিপিএল তালিকাভুক্ত রয়েছেন। এই ২ কোটি মানুষ গরীব এবং গরীব থাকার জন্য তাঁরা চিকিৎসা করাতে পারছেন না। আমরা আয়ুষ্মান ভারতে গরীব মানুষদের ৫ লক্ষ টাকার চিকিৎসা খরচ দিতে চেয়েছিলাম। কিন্তু আয়ুষ্মান ভারত বাংলায় লাগু করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি মমতাকে আক্রমণ করে আরও বলেন, আপনার পরিবারের কারও চিকিৎসা করার দরকার হলে, আপনি তো ইংল্যান্ড বা আমেরিকায় করে নেবেন। কিন্তু গরীবরা কোথায় যাবে? তাঁরা যদি বছরে ৫ লক্ষ করে টাকা পেতেন, তাহলে দিল্লির এইমস হোক বা টাটা মেমোরিয়াল হাসপাতাল যেখানে খুশি চিকিৎসা করাতে পারতেন। কিন্তু মমতা তা করতে দেননি। একইসঙ্গে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, ২০২১ দেখার জন্য ভগবান আপনার স্বাস্থ্য ভালো রাখুন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *