নিজস্ব প্রতিনিধিঃ
প্রত্যেক জায়গায় কংগ্রেস নেতাদের পিছনে গাঁধীজির ছবি দেখা যায়। অথচ গাঁধীজির একটি কথাও কংগ্রেস নেতারা মেনে চলেন না, বলে মন্তব্য করলেন বিজেপির কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

আজ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে কলকাতায় অভিনন্দন মিছিল করে বিজেপি। বিজেপির এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। মিছিল শেষে শ্যামবাজারের সভা থেকে নাড্ডা বলেন, ১৯৪৭ সালের ২৬ সেপ্টেম্বর মহাত্মা গাঁধী বলেছিলেন পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা, শিখরা ধর্মের কারণে ভারতে আসতে পারে। এমনকি ওই দেশে বসবাস করতে না চাইলেও, তাঁদেরকে চাকরি দেওয়া এবং জীবনযাপন সহজ করা ভারত সরকারের কর্তব্য। গাঁধীজির ওই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ১১ ডিসেম্বর পূরণ করেছে। কংগ্রেস নেতাদের পিছনে গাঁধীজির ছবি লাগানো থাকে। অথচ তাঁরা গাঁধীজির একটি কথাও মেনে চলে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news