চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আইনজীবী, সংবাদকর্মী সহ অনেকের ফোন ট্যাপ করছে রাজ্য সরকার, এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে চন্দ্রবাবু নায়ডু অভিযোগ করেছেন, শুধুমাত্র রাজনৈতিকভাবে ওয়াই এস জগনমোহন রেড্ডির সরকার রাজ্যের রাজনৈতিক নেতা, আইনজীবী, সংবাদ কর্মী এবং সামাজিক কর্মীদের ফোন বেআইনিভাবে ট্যাপ করছেন। সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত ১৯ এবং ২১ ধারার এতে উলঙ্ঘন হচ্ছে বলেও তিনি ওই চিঠিতে অভিযোগ করেন। একইসঙ্গে তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার একটি ‘বেআইনি সফটওয়্যার’ ব্যবহার করছেন। এর ফলে ভবিষ্যতে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
“ভয়ঙ্কর হুমকি” এই অভিযোগ করে চন্দ্রবাবু নায়ডু চিঠিতে মোদীকে আরও লিখেছেন, “দুর্বৃত্তদের হাতে এমন অত্যাধুনিক প্রযুক্তি শুধুমাত্র ব্যক্তির গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করবে না, বরং সমাজের উচ্চ স্থানীয় ব্যক্তিদের হুমকির মুখে ফেলবে।” এতে করে আগামীদিনে বেসরকারী ব্যক্তিরাও অবৈধভাবে ফোন ট্যাপ করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news