Breaking News
Home / TRENDING / ফের কোভিডে মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর, সংক্রমণ বাড়ছে পুলিশ মহলে

ফের কোভিডে মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর, সংক্রমণ বাড়ছে পুলিশ মহলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) আরও এক কর্মীর। মঙ্গলবার সকালে ব্যারাকপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় দেবেন্দ্রনাথ তিরকি নামে ওই পুলিশ কর্মীর। দেবেন্দ্রনাথ প্রায় এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে প্রাথমিক ভাবে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাঁর কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ পাওয়া গেলে তাকে ব্যারাকপুরের একটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু সোমবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবেন্দ্রনাথ তিরকি প্রথম সারির কোভিড যোদ্ধা হিসাবেই অসুস্থ হওয়ার আগে পর্য্ন্ত কাজ করে গিয়েছেন।সরকারি বিমার ১০ লাখ টাকা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

করোনা ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে বিধাননগর ও ব্যারাকপুর কমিশনারেটের বহু পুলিশকর্মীর শরীরে। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত এয়ারপোর্ট থানার দুই আধিকারিক ও ইকো পার্ক থানার এক সাব ইনস্পেক্টর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুই থানই স্যানিটাইজ করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটেও  ১০২ জন পুলিশকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। তাঁদের মধ্যে ৭৮ জনের শরীরে এখনও করোনা ভাইরাসের সংক্রমণ এখনও সক্রিয় রয়েছে । খড়দহ, রহড়া, জগদ্দল, টিটাগড় থানার একাধিক পুলিশকর্মী কোভিড আক্রান্ত হয়েছেন বলে কমিশনারেট সূত্রে জানা গিয়েছে।

শনিবার সকালে প্রয়াত হন পুলিশ কর্মীর নাম কৃষ্ণকান্ত বর্মন। তিনি হেস্টিংস থানায় (Hastings Police Station) কর্মরত ছিলেন বলে জানানো হয়েছে। শুক্রবার কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। ৭ জুন মৃত্যু হয়েছে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের। ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে হাওড়াতেও। মৃত গৌতম পট্টনায়েক চ্যাটার্জিহাট থানার সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। ৭ জুলাই সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ৭ জুন মৃত্যু হয়েছে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের। ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *