নিজস্ব সংবাদদাতা
সময়ে মাইনে দিতে না পারায় দক্ষিণ দিল্লির একটি স্কুলে ছাত্র ছাত্রীদের আটকে রাখার অভিযোগ উঠল। ছাত্র ছাত্রীদের সকলেরই বয়স ৪-৫ বছরের মধ্যে । বাবা মায়েরা ছুটির সময় নিতে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ ওই ছাত্রীদের জল ও খাওয়ার ছাড়া স্কুলের বেসমেন্টে ৫ ঘন্টা আটকে রাখা হয়। ভয়ে ছাত্রীরা কান্নাকাটি শুরু করলে অপেক্ষারত অভিভাবকদের ঘটনার কথা জানিয়ে দেন এক শিক্ষিকা। এরপর অভিভাবকেরা স্কুলের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করে।স্কুলের প্রিন্সিপ্যাল এই অভিযোগ অস্বীকার করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news