নীল বণিক
জঙ্গল মহলে বাড়তি প্রচারক নিয়োগ করতে চায় সংঘ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের বেশিরভাগ গ্রামে বিজেপির উত্থানে চিন্তিত রাজ্যের শাসক দল। জঙ্গল মহলে হারানো জমি ফিরে পেতে জোড় দিয়েছে তৃণমূল। তাই জঙ্গল মহলে শাসক দলকে ফের আটকাতে রাজ্যের সংঘ পরিবার বাড়তি নজর রাখতে শুরু করেছে। কেশব ভাবন সূত্রের খবর জঙ্গল মহলের তিন জেলায় ৪০ জনের উপর বাড়কি প্রচারক পাঠাচ্ছে সংঘ। তারমধ্যে সব থেকে বেশি প্রচারক পাঠানো হচ্ছে পুরুলিয়া ও ঝাড়গ্রামে। আগামি লোকসভা ভোট পর্যন্ত সংঘের প্রচারকরা জঙ্গল মহলেই পাকাপাকি ভাবে থেকে কাজ করবেন। আগামি একসপ্তাহের মধ্যে সংঘের প্রচারকরা জঙ্গল মহলে গিয়ে কাজ শুরু করছেন বলে জানিয়েছেন কেশব ভবনের কর্তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news