Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত যশরাজ, শোকপ্রকাশ করলেন মোদী

প্রয়াত হলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত যশরাজ, শোকপ্রকাশ করলেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

প্রয়াত হলেন বিখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত যশরাজ। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৯০ বছর। আজ নিউজার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মহান এই শিল্পীর মৃত্যু হয়। 

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, আমেরিকার স্থানীয় সময় ভোর ৫:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীত শিল্পী। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মেবাতি ঘরানার শিল্পী ছিলেন তিনি। যশরাজের মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া। মহান এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের শাস্ত্রীয় সংগীতকে বিশ্বের দরবারে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি। সংগীত জগতে ৮০ বছর ধরে রাজ করেছেন এই শিল্পী। ভারতের সঙ্গে আমেরিকা ও কানাডাতেও শাস্ত্রীয় সংগীতের জন্য তিনি বিখ্যাত ছিলেন। সংগীত জগতে তাঁর প্রতিভার জন্য তিনি ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ উপাধিতে সম্মানিত হয়েছেন। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *