Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা শ্রীরাম লাগু

প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা শ্রীরাম লাগু

ওয়েব ডেস্কঃ

প্রয়াত হলেন বিখ্যাত নাট্যকার তথা অভিনেতা শ্রীরাম লাগু। বয়সজনিত কারণে রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুনেতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

বিখ্যাত এই অভিনেতার প্রয়াণ প্রসঙ্গে চিত্রকর সতীশ আলেকর বলেন, ‘আমি তাঁর নাতির সঙ্গে কথা বলেছি। বয়সজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।” স্বাধীনতার আগে থেকে মহারাষ্ট্রে বিজয় তেন্ডুলকর, বিজয় মেহতা ও অরবিন্দ দেশপান্ডের সঙ্গে শ্রীরাম লাগু নাটক করে এসেছেন। মারাঠি নাটক ‘নাট্যসম্রাট’ এবং ‘হিমালায়াচি সাওলি’ ও ‘পিঞ্জরা’ সিনেমায় অভিনেতা হিসেবে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। নাট্য জগতে লাগু ‘ডক্টর’ নামে পরিচিত ছিলেন। এছাড়া ভয় না পেয়ে তাঁর দৃঢ় ও যুক্তিবাদী মানসিকতা সবার মনে জায়গা করে নিয়েছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *