নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :
প্রাইভেট টিউশানি প্রসঙ্গে ছাত্রছাত্রীদের এগিয়ে দিয়ে শিক্ষকেরা কি সরকারের সঙ্গে ছায়াযুদ্ধ খেলছেন? প্রশ্ন উঠছে কারণ, রাজ্য সরকারের নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে সরকারি শিক্ষকদের হয়ে সোচ্চার ছাত্রছাত্রী এবং অবিভাবকেরা। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়াতে দিতে হবে, এই আবেদন নিয়ে চন্দ্রকোনা ২র বিডিও শ্বাশত প্রকাশ লাহিড়ী কে ডেপুটেশন দিল একশোরও বেশী ছাত্রছাত্রী। এদের দাবি সমর্থন করলেন অবিভাবকেরা। কিন্তু আজব এই বায়নার কারণ কী? ডেপুটেশন দিতে আসা ছেলেমেয়েদের যুক্তি, সামনে পরীক্ষা। সরকারের এই নির্দেশিকায় স্কুলের যে শিক্ষকদের কাছে টিউশন পড়তো তারা বর্তমানে সেইসব শিক্ষক আর পড়াতে নারাজ। ভাল প্রাইভেট টিউটরের অভাব। আর এখন সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করা ছেড়ে দিলে সময়ে সিলেবাস শেষ করা যাবে কিনা সে নিয়ে আশঙ্কা প্রকাশ করছে অবিভাবক থেকে ছাত্রছাত্রীরা। যদিও এই ডেপুটেশনে কোনও প্রাইভেট টিউটরের দেখা মেলেনি, তবুও এই ডেপুটেশনের পিছনে শিক্ষকদেরই হাত রয়েছে। উল্লেখ্য, গত ১৪ অাগস্ট তারিখে প্রাইভেট টিউশন নিয়ে রাজ্য সরকারের তরফে সতর্কতামুলক একটি নির্দেশ জারি করা হয় এবং তা জেলা শিক্ষাদফতরেও পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে সেই নির্দেশিকা পাঠানো হয় জেলা শিক্ষাদপ্তর থেকে এবং তা নজরদারী করার নির্দেশ দেওয়াও হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news