Breaking News
Home / TRENDING / পুলিশ হেফাজতে মৃত্যু বাবা ও ছেলের, জর্জ ফ্লয়েডের তুলনা টেনে বিক্ষোভ তামিলনাড়ুতে

পুলিশ হেফাজতে মৃত্যু বাবা ও ছেলের, জর্জ ফ্লয়েডের তুলনা টেনে বিক্ষোভ তামিলনাড়ুতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

পুলিশ হেফাজতে মৃত্যু হয় বাবা ও ছেলের। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় রাজনৈতিক তরজাও।

তামিলনাড়ুর থুথুকুডি জেলায় মোবাইলের দোকানে কাজ করত বাবা পি জয়রাজ ও ছেলে ফেনিক্স। লকডাউনের সময় দোকান খোলায় গ্রেফতার করা হয় দু’জনকে। তারপর পুলিশি হেফাজতে ছিলেন। অবশেষে কোভিলপট্টির এক হাসপাতালে ২৩ জুন মৃত্যু হয় বাবা ও ছেলের। এই মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছেন পরিজনেরা। পরিজনদের অভিযোগ, পুলিশি হেফাজতে বেধড়ক মারধর করা হয় বাবা ও ছেলেকে। সেইজন্যই মৃত্যু হয় তাঁদের। কয়েকদিন হাসপাতালে মোবাইল ফোনের দোকানের

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় তামিলনাড়ু। শাটার ডাউন করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বরখাস্তের দাবি করা হয়। বরখাস্ত না করা হলে পরিবারের লোকজন মৃতদেহ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন। শুক্রবার এই ঘটনা সামনে আসার পরই গোটা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশের নিন্দা করেন। অনেক টুইট করে এই ঘটনাকে মার্কিন পুলিশের বর্বরতার সঙ্গে তুলনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান কৃষাঙ্গ যুবককে হত্যা করেছিল পুলিশ। আর এখানে তামিলনাড়ু পুলিশ গরিব দোকানদারদের হত্যা করেছে।

টুইটারে এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড অভিনেত্রী দিয়া মির্জা জয়রাজ ও ফেনিক্সের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। দক্ষিণের প্রায় সব অভিনেতা এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলও নিন্দায় সরব কংগ্রেস নেতা রাহুল গাঁধী জয়রাজ ও ফেনিক্সের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন। পুলিশের বর্বরতা একটি ভয়াবহ অপরাধ বলে তিনি মন্তব্য করেন। গুজরাতের বিধায়ক জীগনেশ মেবানিও এই ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার সঙ্গে তুলনা করেছেন। শাসকদল এআইএডিএমকে-কে লাগাতার আক্রমণ করে চলেছে বিরোধী দল ডিএমকে। তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানিস্বামী। নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *