Breaking News
Home / TRENDING / পঙ্গপালের হানায় অন্ধকার গুরুগাঁওয়ের আকাশ, দিল্লিতে জারি সতর্কতা

পঙ্গপালের হানায় অন্ধকার গুরুগাঁওয়ের আকাশ, দিল্লিতে জারি সতর্কতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

হরিয়ানার আকাশ ঢেকে গিয়েছে পঙ্গপালের দলে। দিল্লি সংলগ্ন এলাকায় জারি করা হল সতর্কতা। শনিবার সকালে হরিয়ানার আকাশে দেখা যায় বিশাল পঙ্গপালের ঝাঁক। ধেয়ে আসছে দিল্লির দিকে। ইতিমধ্যে গুরুগাঁওয়ের পৌঁছে গিয়েছে বিশাল পঙ্গপালের দলটি। তাই দিল্লি সংলগ্ন জেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

এদিন গুরুগাঁওয়ের একাধিক এলাকায় পঙ্গপাল দেখা গিয়েছে। অনেক কমপ্লেক্সের বাসিন্দারা পঙ্গপালের ঝাঁকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বাসিন্দারা বলেন, পঙ্গপালের বিশাল দল যখন আকাশ নেমে আসে তখন গুরুগাঁওয়ের আকাশ প্রায় অন্ধকার হয়ে যায়। প্রায় ২ কিলোমিটার জায়গা জুড়ে এই অন্ধকার দেখা যায়। দিল্লি-গুরুগাঁওয়ের সীমান্ত এলাকা পর্যন্ত পঙ্গপালের দলটি পৌঁছে গিয়েছে।

এদিন গুরুগাঁওয়ের অন্যতম ব্যস্ত রাস্তা এমজি রোড এবং আইএফএফসিও চক অঞ্চল পঙ্গপালের ঝাঁকে আবৃত হয়ে যায়। এছাড়া আশেপাশের কয়েকটি গ্রামও ঢাকা পড়ে পঙ্গপালের হামলায়। এই পরিস্থিতিতে দিল্লি সংলগ্ন জেলাগুলিতে প্রশাসন সতর্কতা জারি করেছে। উল্লেখ্য, পঙ্গপাল মোকাবিলায় কিছুদিন আগেই দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন প্রশাসনের তরফ থেকে ওই বাসিন্দাদের পঙ্গপাল মোকাবিলায় কার্যকর ভূমিকা গ্রহণ করতে বলা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *