Breaking News
Home / TRENDING / পুলওয়ামায় লস্করের ৪ জঙ্গি খতম, আহত ৩ জওয়ান

পুলওয়ামায় লস্করের ৪ জঙ্গি খতম, আহত ৩ জওয়ান

ওয়েব ডেস্ক

আবারও জম্মু কাশ্মীরের পুলওয়ামায় একটি বাড়িতে লুকিয়ে থাকা ৪ জঙ্গিকে খতম করল সেনা। এই অপারেশনে ভারতীয় সেনার ৩জন জওয়ান আহত হয়েছে।এখনও ওই এলাকাতেই আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর।

রবিবার গভীর রাতে পুলওয়ামার লস্সীপোরে অকদল লস্কর-এ-তৈয়বার জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। রাতেই বাড়িটিকে ঘিরে ধরে সেনা। এরপর রাতভর সেনাদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। মৃতদেহের কাছ থেকে ৪টি রাইফেল ও প্রচুর কার্তুজ ও অন্য অস্ত্র উদ্ধার হয়েছে। লুকিয়ে থাকা বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে লস্সীপোরায় এক টহলদার সিআরপিএফ জওয়ানকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। ঘটনায় ওই জওয়ান সামান্য আহত হন, কিন্তু এলাকায় জঙ্গিদের অবস্থান টের পেয়ে যায় সেনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *