চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
এবার পাকিস্তানের মাটিতেই জঙ্গি হামলা। আজ ভোরে করাচির স্টক এক্সচেঞ্জ অফিসে হামলা চালায় জঙ্গিরা। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ভোরে করাচির স্টক এক্সচেঞ্জ ব্লিডিংয়ে ৪ জন জঙ্গি বন্ধুক নিয়ে ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি গুলি চালায়। জঙ্গিদের গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে।
করাচির ইন্সপেক্টর পাক টিভি চ্যানেলকে জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা ওই বিল্ডিংয়ে ঢুকে ৪ জঙ্গিকে হত্যা করেছে।” করাচির আইজি জানান, “জঙ্গিরা পুলিশের উর্দি পরে ওই বিল্ডিংয়ে ঢুকে পড়ে। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে বিস্ফোরক পর্দাথ ছিল।”
শেষ খবর অনুযায়ী, জঙ্গিরা প্রথমে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের সামনে গ্রেনেড হামলা চালায়। তারপর এলোপাথাড়ি গুলি করতে করতে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। এই গুলি চালানোর ফলে ঘটনাস্থলেই মারা যান এক পুলিশ অফিসার ও নিরাপত্তারক্ষী। তারপরেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আশেপাশের পুরো এলাকা খালি করে দেওয়া হয়। স্টক এক্সচেঞ্জের কর্মীদের পিছনের দরজা দিয়ে বের করে আনা হয় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার নিন্দা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news