ওয়েব ডেক্স :
পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর থেকেই ভারত পাক সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। জঙ্গি হানার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। এমনকি জঙ্গী হামলার প্রতিশোধ নিতে গেলে পাল্টা পাকিস্তানও আক্রমণ করবে বলে সে দেশের প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে। এবার পরমাণু শক্তিধর দুই দেশের যুদ্ধের আবহে মুখ খুললেন প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তিনি পাকিস্তানকে সাবধান করে বলেন, “পাকিস্তান একটা পরমাণু বোমা ফেললে, ভারত ২০ টা ফেলবে এবং পাকিস্তানকে ধ্বংস করে দেবে।”
এদিন দুবাইতে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পাকিস্তানকে সাবধান করে এমনই আশঙ্কার কথা বলেন তিনি। একই সঙ্গে পাকিস্তানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারতকে আক্রমণ করতে হলে অন্তত ৫০ টি পরমাণু বোমা প্রথমেই ফেলতে হবে। যাতে ভারত ২০টি পরমাণু বোমা ফেলার আগেই ধবংস হয়ে যায়। এই ৫০ টি বোমা নিয়ে পাকিস্তান কী যুদ্ধে নামতে প্রস্তুত?” তবে ভারত-পাকিস্তান সম্পর্ক যতই খারাপ হোক, পাকিস্তানের কখনও আগে পরমাণু হামলা করা উচিত নয় বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, অল পাকিস্তান মুসলিম লীগের নেতা পারভেজ মুশারফ স্বেচ্ছায় অবসর নিয়ে দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছে। সেখান থেকে এখনই তিনি দেশে ফিরতে নারাজ। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তিনি দীর্ঘদিন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news