Breaking News
Home / TRENDING / পরিণত হওয়ার জন্য কঠোর হচ্ছে বেঙ্গালুরু, এদিকে তিলোত্তমা তাকিয়ে আছে ফিরহাদ হাকিমের দিকে

পরিণত হওয়ার জন্য কঠোর হচ্ছে বেঙ্গালুরু, এদিকে তিলোত্তমা তাকিয়ে আছে ফিরহাদ হাকিমের দিকে

শুরু করেছে বেঙ্গালুর, কলকাতায় কবে?
শহরের সচেতন নাগরিকদের মনে এখন এটাই প্রশ্ন।

করোনাবিধি কার্যকর করতে মাস্ক পরা আর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা ছাড়াও আরও কয়েকটি বিষয়ে নজর দিয়েছে বেঙ্গালুরু কর্পোরেশন।

১) রাস্তায় থুথু ফেললে জরিমানা ১০০০ টাকা।

২) পাবলিক প্লেসে প্রস্রাব করলে জরিমানা ১০০০ টাকা।

৩) রাস্তা নোংরা করলে ৫০০ টাকা জরিমানা।

শুধু এই পর্যন্তই নয়। National Disaster আইনের আওতায় এইসব দায়িত্বজ্ঞানহীন নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

কী সেই ব্যবস্থা?

ব্যবস্থা খুবই কড়া। তিন বছরের কারাবাস।

কলকাতার রাস্তা, পাঁচিল, দেওয়াল এখনও রঞ্জিত হচ্ছে পানের পিকে, গুটখায়।

বেঙ্গালুরু প্রশাসন বলছে, কঠোর না হলে এইসব লোকেদের সিধে করা যাবে না।

এদিকে গঙ্গার তীরে সচেতন তিলোত্তমা তাকিয়ে আছে ফিরহাদ হাকিমের দিকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *