Breaking News
Home / TRENDING / উত্তরপ্রদেশে (UP)আবার বিজেপি, বলছে Asianet ও abp- Cvoter

উত্তরপ্রদেশে (UP)আবার বিজেপি, বলছে Asianet ও abp- Cvoter

২০২২-এর শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা। ইতিমধ্যেই এই নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এখন ঘর গোছানোর প্রস্তুতি সারছে। ইতিমধ্যেই বিজেপি-র শীর্ষ নেতৃত্ব একাধিকবার বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।

প্রায় মাসখানেক আগেই উত্তর প্রদেশের জনতা জনার্দনের মানসিকতাকে তুলে ধরেছিল এশিয়ানেট নিউজ-এর মুড অফ ইউপি জনমত সমীক্ষা। এই সমীক্ষায় দেখানো হয়েছিল যে ২০২২-এর উত্তর প্রদেশে বিধানসভাসভা ভোটে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের দিকেই ঝুঁকে রয়েছে সেই রাজ্যের মানুষ। এশিয়ানেট নিউজ ও জন কি বাত-এর এই যৌথ জনমত সমীক্ষা তুলে ধরেছিল যে উত্তরদাতাদের মধ্যে ৪৮ শতাংশ-ই উত্তর প্রদেশের তখতে ফের বিজেপি সরকারের পক্ষে সওয়াল করছে। সময় যত এগোচ্ছে ততই অন্যান্য জনমত সমীক্ষাও সামনে আসছে। এতে দেখা যাচ্ছে এবিপি নিউজ-সি ভোটার যে জনমত সমীক্ষা করেছে তাতেও উত্তর প্রদেশের তখতে বিজেপি সরকারের সম্ভাবনাকেই ইঙ্গিত করা হয়েছে। এমনকী যেভাবে এশিয়ানেট নিউজ ও জন কি বাত-এর সমীক্ষা বলেছিল যে উত্তর প্রদেশের মানুষ মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথকে দেখতে চাইছে, ঠিক একইভাবে এবিপি নিউজ-সি ভোটার-এর সমীক্ষাতেও একই সম্ভাবনার কথা উঠে এসেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *