নিজস্ব সংবাদদাতা
কেন্দ্রীয় সরকার্র তরফে তিন তালাক নিয়ে নির্দেশিকা জারি করার পরও আটকানো যাচ্ছে না এই অন্যায়। বৃহস্পতিবার উত্তর প্রদেশের ভরেচে পণ দিতে না পারায় ফোনেই স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ৮ মাস আগে নূরীর সঙ্গে এক ব্যক্তির নিকাহ হয়। শাদীর পরই ওই ব্যক্তি কাজের সূত্রে আরবে চলে যান। এদিকে শ্বশুরবাড়ি থেকে নূরীকে ৫০ হাজার টাকা ও মটোরবাইকের জন্য চাপ দেওয়া হয়। এমনকি নূরীর শাশুড়ি তাকে মারধর করে বলেও অভিযোগ । এরপর নূরী বাপের বাড়ি চলে এলে আরব থেকে ফোন করে পণের জন্য চাপ দেয় তার স্বামী। নূরী রাজি না হওয়ায় তাকে তিন তালাক দেয় নূরীর স্বামী। এই ঘটনায় নূরী পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news