নিজস্ব সংবাদদাতা
কেরলে আগামি ৫ দিন ভারী থেকে এতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, তার জেরে আগামি ২৪ ঘন্টায় লক্ষদ্বীপ উপকুলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগোতে থাকলে তা ঘূর্ণিঝড়ের আকার নিয়ে কেরলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে আগামি কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সবরকম বিপর্যয়ের মোকাবিলা করতে তৈরি থাকতে বলা হয়েছে এনডিআরএফকেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news