Breaking News
Home / TRENDING / আব্দুল মান্নানের বিরুদ্ধে এফআইআর কেন, জেনে নিন ক্লিক করে

আব্দুল মান্নানের বিরুদ্ধে এফআইআর কেন, জেনে নিন ক্লিক করে

প্রসেনজিৎ ধর

রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের। না, কোনও রাজনৈতিক কারনে নয়, পড়শীর সঙ্গে গেট নিয়ে বচসার জেরে এফআইআর দায়ের করা হল আব্দুল মান্নানের বিরুদ্ধে । অভিযোগ দায়ের করলেন শ্রীরামপুর পুরসভার ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গিরিধারী সাহা। গিরিধারী সাহা মান্নানের বহুদিনের প্রতিবেশী। শ্রীরামপুরের চাতরায় অরবিন্দ সরণীতে দুজনের লাগোয়া বাড়ি।দুজনের বাড়ির গেট নিয়ে বিবাদও দীর্ঘদিনের।গিরিধারী সাহের অভিযোগ শনিবার সন্ধ্যায় তাঁর বাড়ির গেট ভেঙে দিয়েছেন কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। বাধা দিতে গেলে তাঁর ছেলে অতনু সাহাকে মারধর করা হয় বলেও অভিযোগ।অতনু বর্তমানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি। গেট ভাঙার কথা স্বীকার করে নিয়েছেন কংগ্রেস বিধায়ক। তাঁর পাল্টা অভিযোগ বাড়ির সামনে গেট করে রেখেছে গিরিধারী। তাঁর বাড়ি ঢুকতে বেরোতে অসুবিধা হয়। জায়গা মেপে গেট সরিয়ে দিতে বলা হলেও শোনে নি। তবে গিরিধারী সাহার ছেলেকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মান্নান । উল্টে তাঁকেই ধাক্কা মারা হয়েছে, দাবী বিরোধী নেতার। পুলিশ ঘটনার তদন্ত করছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *