এক্সক্লুসিভ
নীল বণিক
নদিয়া জেলায় পুলিশের বড়সড় রদবদল। আর এই রদবদল নিয়ে জেলা পুলিশ মহলে চলছে জোর বিতর্ক। সম্প্রতি নির্বাচন ও তার পরবর্তী হিংসায় খবরের শিরোনামে উঠে আসে নদিয়ার পুলিশ প্রশাসন। জানা গিয়েছে শুক্রবার নদিয়া জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন এডিজি সাউথ বেঙ্গল। সেই মিটিংয়ে বেশ কয়েকজন থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরেই নদিয়া জেলার প্রায় সব সিনিয়র ওসিদের ডিমোশন হয়েছে। এমনকি কিছু সিনিয়র ওসিদের পোস্টিং নিয়ে হাসিঠাট্টা চলছে জেলা পুলিশ মহলে। জেলার বেশ কয়েকজন দক্ষ সিনিয়র ওসিকেও কাজ করতে হবে জুনিয়র অফিসারদের আওতায়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্তা জানান, এক সঙ্গে এত সিনিয়র ওসিদের ডিমোশন আগে কখনও দেখিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news