Breaking News
Home / TRENDING / নীরব মোদির বিরুদ্ধে তৃতীয় সমন জারি ইডির

নীরব মোদির বিরুদ্ধে তৃতীয় সমন জারি ইডির

নিজস্ব সংবাদদাতা

 

নীরব মোদির বিরুদ্ধে তৃতীয় সমন জারি করল প্রবর্তন নির্দেশালয়। তাঁকে ২৬ ফেব্রুয়ারী হাজিরা দিতে বলা হয়েছে। এরআগের সমনে সময়ের অভাব দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েচেন মোদি। এবারেও ২৬ তারিখের মধ্যে ইডির সামনে হাজিরা দিতে না পারলে তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের কথা বলেছে ইডি। প্রয়োজনে প্রত্যর্পণের প্রক্রিয়া নিয়েও ভাবনা চিন্তা করা হতে পারে। এদিকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে নীরব মোদির বিরুদ্ধে ১১,৪০০ কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছে। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে কয়েকজন অসৎ কর্মীর সাহায্যে ১১,৪০০ কোটি টাকার তছরুপ করেছেন নীরব মোদি। এবার সেই টাকা কিভাবে ব্যাঙ্ককে ফেরত দেবেন তিনি, তা স্পষ্ট করে বলতে হবে। কয়েকদিন আগে, নীরব বলেন ব্যাঙ্কের তরফে এই তথ্য আনায় তাঁর অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। ফলে তিনি কোনও টাকা ফেরত দিতে পারবেন না।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *