নিজস্ব সংবাদদাতা
নিউটাউনে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে নিউটাউনের গৌরাঙ্গনগরে ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি চলে। ব্যালট বাক্স ভেঙে খালে ফেলে দেওয়া হয়। সেই এলাকাতেই এদিন প্রথম রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। পথ নির্দেশক হয়ে সঙ্গে ছিল নিউটাউন থানার পুলিশ।
থানা থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনী প্রথমে চলে যায় যাত্রাগাছি এলাকায়। সেখান থেকে রুট মার্চ শুরু করে ওলি গলির মধ্য দিয়ে তারা গৌরাঙ্গনগর এলাকা হয়ে শুলঙগুড়ি হয়ে জ্যোতিনগর ও প্রমোদগড় গিয়ে শেষ করে রুট মার্চ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news