Breaking News
Home / TRENDING / নাতিকে খুন, আত্মহত্যার চেষ্টা দমদমের প্রাক্তন কাউন্সিলরের মেয়ের

নাতিকে খুন, আত্মহত্যার চেষ্টা দমদমের প্রাক্তন কাউন্সিলরের মেয়ের

নিজস্ব সংবাদদাতা:

সন্তানকে খুন করে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দমদমে। জানা গিয়েছে, অভিযুক্ত পৌলোমী সেন দমদমের প্রাক্তন কাউন্সিলার মালবিকা সেনের মেয়ে । বিবাহ বিচ্ছিন্না পৌলমী ৮ বছরেরছেলেকে নিয়ে মায়ের সঙ্গেই থাকতেন। জানা গিয়েছে রবিবার সন্ধ্যাবেলায় তিনি নিজের ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন। এরপর তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ । আশঙ্কাজনক অবস্থায় মহিলা কে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তার ছেলেকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। কোনও মানসিক সমস্যার জেরে পৌলমী এই কাণ্ড ঘটিয়েছেন কিনা তা তদন্ত করছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *