নীল বণিক:
আদালতের নির্দেশের পরেও রবিবার বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার সময় দিলেন না ডিজি। রবিবার এই অভিযোগ তুলে মুকুল রায় বলেন, শনিবার নবান্নে গিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছি। নব্বান্নে চিঠি দেওয়ার পর শনিবার রাতেও ডিজিকে এসএমএস করা হয়েছে বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য। রবিবার বিকেল ৪টের সময় রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করার জন্য সময় চাই। কিন্তুু ডিআইজি আইবি-র অফিস থেকে
ফোন করে জানান রবিবার ছুটির দিনে দেখা করতে পারবে না রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল।
আমরা দুটো চিঠি দিয়েছিলাম,প্রথম চিঠিতে মুখ্যসচিব,স্বরাষ্টসচিব ও ডিজি,তিনজনের কাছেই সময় চেয়ে চিঠি দেওয়া হয়। কিন্তুু রাজ্য প্রশাসনের কেউ বিজেপির চিঠির উত্তর দেয়নি বলে জানান মুকুল রায়। তাঁর আরও অভিযোগ গণতন্ত্র যাত্রা নিয়ে আদালতের নির্দেশ মানতে গড়িমসি করছেন রাজ্যের আমলারা। রাজ্যের আমলাদের এই ব্যবহার প্রমাণ করে রাজ্যের শাসক দল ও রাজ্যের প্রশাসন এক হয়ে গেছে। রাজ্যের এই পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে ভয়ানক বলে মন্তব্য করেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news