Breaking News
Home / TRENDING / নাগরিকত্ব বিল পাশ করাতে মরিয়া বিজেপি, দেখে নিন রাজ্যসভার অঙ্ক

নাগরিকত্ব বিল পাশ করাতে মরিয়া বিজেপি, দেখে নিন রাজ্যসভার অঙ্ক

নিজস্ব প্রতিবেদন:

 

লোকসভায় পাশ হওয়ার পর বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ করাতে মরিয়া বিজেপি পক্ষ। অন্যদিকে বিরোধীরাও সরকারকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। 

 

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নয় এনডিএ তথ্য বিজেপি জোট। তাই বিল পাশ করাতে কিছুটা বেগ পেতে হবে অমিত শাহদের। তবে বিজেপি নেতৃত্বের দাবি, এনডিএর বাইরেও অনেকে এই বিলকে সমর্থন করছেন। তারা রাজ্যসভায় বিজেপির পক্ষেই ভোট দেবে। ফলে অনায়াসে নাগরিত্ব সংশোধনী বিল পাশ হবে রাজ্যসভায়। কিন্তু তবুও আশঙ্কা থাকছে বিলের ভবিষ্যৎ নিয়ে। রাজ্যসভার মোট আসন ২৪৫। বর্তমানে সাংসদ রয়েছেন ২৪০ জন। সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ১২১টি ভোট। আর বিজেপির সাংসদ সংখ্যা ৮১। 

 

তবে এখনও পর্যন্ত এই বিলের পক্ষে রাজ্যসভার সাংসদ সংখ্যা দাঁড়িয়েছে ১২৮। অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যার থেকে ৭ জন বেশি। অন্যদিকে বিলের পক্ষে রয়েছে ১০৯টি ভোট। আবার অনিশ্চিত ভোট রয়েছে ৩টি। ফলে ব্যবধান এত কম হওয়ার জন্য আশঙ্কা থাকছে উভয় পক্ষেরই। নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে রাজ্যসভায় রয়েছেন বিজেপির ৮৩ জন, এডিএমকের ১১ জন, বিজেডির ৭ জন, জেডিইউর ৬ জন, নির্দলের ৪ জন, অকালি দলের ৩ জন, অন্যান্য ১৪ জন সাংসদ।

 

আবার বিলের বিপক্ষে রয়েছেন কংগ্রেসের ৪৬ জন, তৃণমূলের ১৩ জন, এসপির ৯ জন, টিআরএসের ৬ জন, সিপিএমের ৫ জন, ডিএমকের ৫ জন, এনসিপির ৪ জন, বিএসপির ৪ এবং অন্যান্য ১৭ জন সাংসদ। অনিশ্চিয়তা রয়েছে শিবসেনার ৩ জন সাংসদের। কারণ তাঁরা কোনদিকে যায়, তা নিয়ে এখনও পরিষ্কার নয়। তবে লোকসভাতে নাগরিকত্ব বিলকে সমর্থন করেছিল শিবসেনা।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *