ওয়েব ডেস্ক:
শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা জটিলতার মাঝেই শুরু হয়েছে পরবর্তী মেয়র নির্বাচন নিয়ে তৎপরতা। এবিষয়ে বৃহস্পতিবার মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিশেষ সূত্রে জানা গিয়েছে আগামিকাল পদত্যাগ করবেন শোভন। তবে মেয়র পদত্যাগ করলে ভেঙে যাবে পুরবোর্ডও। সেক্ষেত্রে নতুন করে পুরবোর্ড গঠন করতে হবে। পদত্যাগ করতে হবে সব মেয়র পারিষদকেও। এই নিয়ে সিদ্ধান্তে আসতেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news