Breaking News
Home / TRENDING / ধর্মীয় স্থলে নির্বাচনী প্রচার নয়, জানাল কমিশন

ধর্মীয় স্থলে নির্বাচনী প্রচার নয়, জানাল কমিশন

ওয়েব ডেস্ক

কোনও ধর্মীয় স্থল বা অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়, কোনও ধর্মীয় স্থলে যাতে কোনওরকমভাবে কোনও রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার না করা হয়। কয়েকদিন আগেই বিজেপির তরফে কমিশনে আবেদন জানানো হয়েছিল, মসজিদে ধর্মের নামে যাতে কোনও বিশেষ রাজনৈতিক দলের প্রচার না করা হয় সেজন্য সেখানে নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করা হোক।
মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয় লোকসভা নির্বাচনে কোনও দল বা ব্যক্তি জাতি বা ধর্মকে হাতিয়ার করে প্রচার করতে পারবে না। এমন কোনও ইস্যু নিয়েও প্রচার করা যাবে না যাতে দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, সম্প্রতি কেরলের দলগুলিকে প্রচারে সবরীমালা মন্দিরের প্রসঙ্গ না তোলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামি ১১ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হবে। মোট ৭ দফায় দেশজুড়ে ভোটগ্রহণ হবে। ২৩ মে ভোট গণনা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *