Breaking News
Home / TRENDING / আজ গোয়ায় প্রমোদ সাবন্তের অগ্নিপরীক্ষা

আজ গোয়ায় প্রমোদ সাবন্তের অগ্নিপরীক্ষা

ওয়েব ডেস্ক

আজ গোয়ার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তের অগ্নিপরীক্ষা। আজ গোয়া বিধানসভায় প্রমোদ সাবন্তকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে শপথ গ্রহণের পরই বিজেপির সমস্ত বিধায়কদের একটি পাঁচতারা হোটেলে নিয়ে গিয়েছে দল। সেখান থেকেই আজ বাসে করে সোজা বিধানসভায় যাবেন বিজেপি বিধায়করা।
গোয়ার বিধানসভায় ৪০টি আসন রয়েছে। কিন্তু সম্প্রতি মনোহর পর্রীকর ও বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডিসুজার মৃত্যু এবং দুই কংগ্রেস বিধায়ক সুভাষ শিরোডকর ও দয়ানন্দ সোপটের পদত্যাগের পর এখন বিধানসভায় মোট ৩৬টি আসন রয়েছে। এরমধ্যে বিজেপির দাবি ২১ আসন তাদের সমর্থনে রয়েছে। ( বিজেপি ১২, এমজিপি, জিএফপি ও নির্দল ৩টি করে আসন)। যদিও পর্রীকরের মৃত্যুর পর গোয়ার প্রধান একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিল কংগ্রেস। কিন্তু সোমবার মধ্যরাতে সাবন্ত তাঁর দুই উপ-মুখ্যমন্ত্রী ও আরও ১০ জন শপথ গ্রহণ করেন। আজ বিধানসভায় আস্থা ভোটে সাবন্তকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *