Breaking News
Home / TRENDING / ধর্না মঞ্চে ছিলেন না রাজীব : মমতা

ধর্না মঞ্চে ছিলেন না রাজীব : মমতা

নীল রায়

পুলিশ কমিশনার রাজীব কুমার ধর্না মঞ্চে ছিলেন না। এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রবাবু নাইডুর অনুরোধে যখন ধর্না অবস্থান তুলে নিচ্ছেন তিনি। ঠিক তখনই রাজীব কুমার প্রসঙ্গ টেনে আনেন মমতা। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানতে চেয়েছেন রাজীব কুমার ধর্না মঞ্চে হাজির ছিলেন কিনা।” এরপর তিনি আরও বলেন, “জাতীয়-আন্তর্জাতিক সমস্ত সাংবাদিকরা প্রথম দিন থেকে ধর্না মানুষের কাছে রয়েছেন কেউ একবারও ধর্না মঞ্চে রাজীব কুমারকে দেখেছেন?” চাঁচাছোলা ভাষায় বিজেপি নেতৃত্বকে তুলোধোনা করে মমতা বলেন, “রাজীব কুমার যদি অতই ভালো হবে তাহলে বিজেপি আগামী লোকসভা ভোটে রাজীব কুমার কি প্রধানমন্ত্রিত্বের দাবিদার করলেই তো পারে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ধর্না মঞ্চে কেন বসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার? মঙ্গলবার দুপুরে এই মর্মে রাজীব কুমারের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ প্রসঙ্গে মমতা বলেন, “রাজীব কুমার ধর্ণায় ছিলেন না, ছিলেন না, ছিলেন না। উনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ছিলেন। তাঁর কথায়, এটা কোনও রাজনৈতিক মঞ্চও নয়। সত্যাগ্রহ মঞ্চ।”এখানেই থামেননি মমতা । আক্রমনাত্মক সুরে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে চিঠি দিয়েছে তা অনৈতিক। স্যাড,ব্যাড ও ম্যাড ব্যাপার। এই চিঠি ভ্যালুলেস!” তবে নবান্নের তরফে এর যথাযোগ্য জবাব দেওয়া হবে তাও জানান মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *