Breaking News
Home / TRENDING / দেখুনঃ Live মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের ফলাফল

দেখুনঃ Live মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের ফলাফল

নিজস্ব প্রতিবেদন:

 

মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়। দুটি রাজ্যে গণনা শুরুর প্রথম থেকে বিজেপি এগিয়ে রয়েছে।

 

মহারাষ্ট্র:

 

২৮৮টি বিধানসভা আসন বিশিষ্ট মহারাষ্ট্রে সংখ্যা গরিষ্ঠের জন্য দরকার ১৪৫টি আসন। এই মুহূর্তে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ১৯৫টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৮৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৮টি আসনে। 

 

দল এগিয়ে জয়ী
বিজেপি  ১৯৫ ০০
কংগ্রেস ৮১ ০০
অন্যানরা ১০ ০০

 

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা ও কংগ্রেস-এনসিপি জোট পরস্পরের প্রতিদ্বন্দ্বীতা করছে। এই মুহূর্তে বিজেপি ও শিবসেনা জোট অনেকটাই এগিয়ে রয়েছে। ফলে তারা জিতলে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবীশ। আর এটা হলে মহারাষ্ট্রে কংগ্রেসের বসন্ত রায় নায়েকের ৪৭ বছরের রেকর্ডকে ভেঙে দেবে ফড়নবীশ। 

 

হরিয়ানা:

 

৯০টি আসন বিধানসভা আসন বিশিষ্ট হরিয়ানায় সংখ্যা গরিষ্ঠের জন্য দরকার ৪৬টি আসন। এই মুহূর্তে বিজেপি ৪২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৩২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১০টি আসনে। 

 

দল এগিয়ে  জয়ী
বিজেপি ৪২ ০০
কংগ্রেস ৩২ ০০
অন্যান্যরা ১০ ০০

 

হরিয়ানায় বিজেপি ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। হরিয়ানাতেও পুনরায় বিজেপি ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে। হরিয়ানা বিধানসভার ৫৩ বছরের ইতিহাসে কংগ্রেস প্রায় ৩০ বছর রাজত্ব করেছে। এর পর হরিয়ানায় জনতা পার্টি, লোকদল, হরিয়ানা বিকাশ পার্টি ও ইনেলো পার্টি একবার করে ক্ষমতায় এসেছিল। তবে ২০১৪ সাল থেকে এখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *