ওয়েব ডেস্ক:
সেল্ফি নিতে গিয়ে দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্টের পর ফের শিরোনামে দিল্লির সিগনেচার ব্রিজ। এবার সিগনেচার ব্রিজ থেকে তারের স্ক্রু খুলে নেওয়ার ঘটনা সামনে এল। সোমবার দিল্লির পর্যটন পরিবহণ দফতরের তরফে একটি দল পর্যবেক্ষণে গিয়ে এই ঘটনা জানতে পারেন। সুদৃশ্য সিগনেচার ব্রিজের এক একটি কেবল মোট ১২টি স্ক্রু দিয়ে আটকানো। এরমধ্যে অনেকগুলি কেবল থেকেই অনেক স্ক্রু ইতিমধ্যেই গায়েব হয়ে গিয়েছে । পর্যবেক্ষক দলের সদস্যরা জানিয়েছেন, এভাবেই স্ক্রু চুরি হতে থাকলে কেবল খুলে বড় ধরনের বিপদ হতে পারে। ব্রিজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। উল্লেখ্য, ব্রিজের সর্বোচ্চ কক্ষ- সেল্ফি পয়েন্ট এখনও তৈরি না হওয়ায় সেটি এখনও পূর্ত দফতরের হাতে দেওয়া হয় নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news