Breaking News
Home / TRENDING / খাবারের মধ্যে টিকটিকি, অভিযোগ উঠল দিল্লির চাইনিজ হোটেলের বিরুদ্ধে

খাবারের মধ্যে টিকটিকি, অভিযোগ উঠল দিল্লির চাইনিজ হোটেলের বিরুদ্ধে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

খাবারের মধ্য থেকে মরা টিকটিকি উদ্ধার হল দিল্লির এক নামকরা চাইনিজ হোটেলে। ওই হোটেলে গিয়ে এক ব্যক্তি খাবারের অর্ডার দিয়েছিলেন। খেতেও বসেছিলেন। অর্ধেক খাওয়ার পর তাঁর চামচের মধ্যে একটি মরা টিকটিকি উঠে আসে। টিকটিকিটির মাথা থেকে অর্ধেক শরীর দেখা যায়। বাকি অংশটি খাবারের সঙ্গে মিশে গিয়েছে বলে জানা যাচ্ছে।

এই অবস্থায় পঙ্কজ আগরবাল নামে ব্যক্তিটি পুরো ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় তিনি হোটেলের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “খাওয়ার সময় মুখ থেকে বের হয়েছে একটি মরা টিকটিকি। টিকটিকিটির অর্ধেক অংশ পাওয়া যাচ্ছে না।” পঙ্কজ ওই হোটেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। দিল্লির কনট প্লেস থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে।

জানা গিয়েছে সরাবানা ভবন বিশ্বের অন্যতম বড় হোটেলের মধ্যে একটি। চাইনিজ এই হোটেলের শাখা ভারতে ৩৯টি রয়েছে। গোটা বিশ্বজুড়ে রয়েছে ৮৭টি শাখা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *