Breaking News
Home / TRENDING / দিল্লিতে কিষান মোর্চার আন্দোলন আটকাতে জল কামান পুলিশের

দিল্লিতে কিষান মোর্চার আন্দোলন আটকাতে জল কামান পুলিশের

নিজস্ব সংবাদদাতা
ঋণ মকুব, আখের দামের বকেয়া মেটানো সহ ১৫ দফা দাবিতে আজ রাজধানী দিল্লি ঘিরতে চলেছে ভারতীয় কিসান মোর্চা। দুদিন আগে উত্তর প্রদেশের হরিদ্বার থেকে রওনা হন প্রায় ২০ হাজার কৃষক। গাজিয়াবাদ দিল্লি সীমান্তে ক্যাম্প করার সময় ওই কৃষকদের সঙ্গে কথা বলতে যান উত্তর প্রদেশের দুই মন্ত্রী সুরেশ রানা ও লক্ষ্মী নারায়ন চৌধুরী। কিন্তু কিসান মোর্চার তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত মিছিল চলবে। এদিকে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। আপাতত গাজিয়াবাদ সীমান্তে ট্র্যাক্টর, গরুর গাড়ি এবং পায়ে হেঁটে আসা কৃষকদের আটকে দিয়েছে পুলিশ। তবে পিছু হঠতে নারাজ কৃষকেরা। তারা শান্তিপূর্ণভাবে রাজঘাটে মিছিল করতে চান বলে জানিয়েছেন কিসান মোর্চার সদস্যরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *