নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:
ডানকুনিতে দলীয় রাজ্য সভাপতি দিলিপ ঘোষ ও রাজ্য নেতা জয় বন্দোপাধ্যায়ের গাড়ির উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ দাড়িভিটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। উল্লেখ্য, গতকাল হুগলী জেলার চন্ডীতলায় মশাটে দলীয় সভা সেরে ফেরার সময় বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ ও রাজ্য নেতা জয় ব্যানার্জীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিলিপ ঘোষ অল্পের জন্য রক্ষা পেলেও জয়ের সামান্য আঘাত লাগে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিটে রাজ্য সড়ক দুঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news