Breaking News
Home / TRENDING / দিদি আমি ফিরতে চাই! মমতাকে সোনালীর বার্তা

দিদি আমি ফিরতে চাই! মমতাকে সোনালীর বার্তা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

 

টিকিট না পেয়ে চোখের জলে কেঁদে ভাসিয়ে তৃণমূল ছেড়েছিলেন তিনি। মাস তিনেকের মধ্যেই মোহভঙ্গ। গেরুয়া শিবির ছেড়ে ফের সবুজ শিবিরেই ফিরতে চেয়ে পুরানো দলের নেত্রীকে কাতর আবেদন জানালেন সোনালি গুহ। আজ, শনিবার এমন খবরেই দিনভর মজে রইল রাজনৈতিক মহল। যদিও এ ব্যাপারে সোনালীর প্রতিক্রিয়া মেলেনি।

কংগ্রেস ভেঙে তৃণমূল গঠিত হওয়ার পরে মমতার চার পাশে ছায়ার মতো ঘুরতেন যে কয়েকজন, তাঁদের মধ্যে ছিলেন সোনালী গুহও। সোনালীর ‘মেজাজি মন’ এবং চোখা চোখা বক্তব্য দলের পালের জোগাতো ঝোড়ো হাওয়া। যার জেরে বাম জমানায়ও তরতরিয়ে চলতে থাকে তৃণমূলের পানশি।

২০১১ সালে রাজ্যের কুর্সিতে আসার পর সোনালির আনুগত্যকে কুর্নিস জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ডেপুটি স্পিকার পদে বসানো হয় সোনালীকে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়নি সোনালীকে। কেঁদে ভাসিয়ে দেন সোনালী।

বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের দৌলতে যে ছবি দেখে তামাম বাংলা। এর পরেই সোনালী দ্রুত যোগাযোগ করেন বিজেপির সঙ্গে। আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে নেন পদ্ম-আঁকা ঝান্ডা। ওয়াকিবহাল মহলের মতে, সোনালী ভেবেছিলেন পদ্ম-টিকিটে জিতে ‘মধুর প্রতিশোধ’ নেবেন। সোনালীর মনের গভীরে লুকিয়ে থাকা সেই স্বপ্ন ভেঙে যায় বিজেপি নেতৃত্ব তাঁকে প্রার্থী না করায়।

ভোট চলাকালীন সময়ে প্রায় চুপচাপই ছিলেন সোনালী। ভোটপর্ব চুকে যেতেই হয়েছে মোহভঙ্গ। অগত্যা ফেলে আসা সাবানেই গা ঘষার প্রস্তুতি শুরু। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলে ফিরতে চেয়ে দলনেত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন সোনালী। এখন দেখার, সোনালীর ‘কাতর আবেদন’ মঞ্জুর হয় কিনা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *