Breaking News
Home / TRENDING / অক্ষয় তৃতীয়া ও ঈদের দিনে গোপন মিশন মোদি সরকারের, নয়া ভাইরাস তৈরির কাজে হাত দিল ভারত

অক্ষয় তৃতীয়া ও ঈদের দিনে গোপন মিশন মোদি সরকারের, নয়া ভাইরাস তৈরির কাজে হাত দিল ভারত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

গোপন সূত্র থেকে পাওয়া খবর, এবার ভারত হাত দিল ভাইরাস তৈরির কাজে।
করোনা ভাইরাসের জন্ম কোথায় এবং কীভাবে এই নিয়ে অনেক মত আছে। কেউ আঙুল তোলেন চিনের দিকে, কেউ আবার চিন আমেরিকা উভয়ের দিকেই। কেউ মনে করেন আরও পাঁচটা ভাইরাসের মত কভিড ১৯ আর একটি ভাইরাস মাত্র। কেউ আবার মনে করেন এটি একটি বিশাল চক্রান্ত। পৃথিবীর জনসংখ্যা কমানোর, ফারমাসিউটিকাল সেক্টরকে চাঙ্গা করার ষড়যন্ত্র। এঁদের ধারণায় এই মহা চক্রান্তের অন্তরালে আছেন পৃথিবীর একেবারে শীর্ষস্থানীয় কয়েকজন শিল্পপতি!

এইসব বিশ্বাস অবিশ্বাস, খবর গুজবের মধ্যেই ভারত হাত দিল একটি বড় কাজে।

“ভাইরাসের বদলা আরও ভাইরাস। ভাইরাস যুদ্ধে এবার অংশীদার হয়ে গেল মোদির ভারত।” বিষয়টা এভাবেই দেখতে ও দেখাতে চাইছে তথ্যাভিজ্ঞ মহল।

জানা গেছে ভারত শুধুমাত্র একটি নয় বলা ভাল সিরিজ অফ ভাইরাস তৈরির কাজে হাত দিয়েছে।

যতদুর জানা গেছে সম্ভাব্য ভাইরাসের চরিত্রগুলি হবে নিম্নরুপ :

১) এই ভাইরাসে অতি দ্রুত আক্রান্ত হবে মানুষ। মাস্ক বা স্যানিটাইজার কোনও কাজে লাগবে না। এই ভাইরাসের লক্ষ্মণ, আক্রান্ত ক্রমশ খিদের অনুভূতি হারাবে।

কখনওই খিদে পাবে না। তবে আশ্চর্যের বিষয় হবে এই, যে তারা শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকবে। পরীক্ষা করে জানা যাবে আক্রমণকারী ভাইরাস থেকে তারা প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন মিনারেল সব কিছু সংগ্রহ করে নিতে পারছে।

২) দ্বিতীয় ভাইরাস হবে আরও অদ্ভুত। আক্রান্ত রোগীর স্বাদ বা গন্ধের অনুভূতি থাকলেও, তারা রাগের অনুভূতি হারাবে। রাগের কথাতেও তারা হাসবে, তাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। বোঝাই যাচ্ছে দ্বিতীয় এই ভাইরাস রোগীর মানসিক গতিবিধি নিয়ন্ত্রণ করবে। আক্রান্তরা রাগতে পারবে না, লড়তে পারবে না, একে অপরের বিরুদ্ধে খারাপ কথা বলতে পারবে না। ঈশ্বর আল্লাহ গড যাই হোক না কেন সবার নামেই তাদের চোখে জল আসবে আর যারা এসব মানবে না, তারা এই বিশ্বাসীদের কাণ্ড দেখে স্মিত হাসবে আর নিশ্চিন্ত হবে এরা নিজেদের মধ্যে লড়াই না করে একে অপর কে আলিঙ্গন করে ভক্তির আতিশয্যে অশ্রুমোচন করছে। চিকিৎসকরা চকিতে বুঝে যাবেন, এই ভাইরাস আক্রান্তের মানসিক সবকিছুর ওপর সম্পূর্ণ নিমন্ত্রণ কায়েম করেছে।

৩) তৃতীয় ভাইরাস আরও তীব্রতর হবে বলে জানা গেছে। এই ভাইরাসটির সঙ্গে বাঙালি যোগ রয়েছে বলে খবর। গুপি গায়েন বাঘা বায়েন ছবিতে শুন্ডির বোবা প্রজাদের মুখে যেভাবে কথা ফুটেছিল, সেই ভাবে এই তৃতীয় ভাইরাস পৃথিবীকে করোনামুক্ত করবে। এই ভাইরাসের সংক্রমনে করোনা আক্রান্তের শরীর থেকে চিরতরে বিদায় নেবে করোনা।

আপাতত এই তিনটি ভাইরাসের নির্মাণ প্রয়াসের খোঁজ পাওয়া গেছে। এরকম আরও ভাইরাস সৃষ্টির সম্ভাবনার খবরও রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজ, শুক্রবার, অক্ষয় তৃতীয়া ও ঈদের দিনেই এই গোপন মিশনে হাত দিয়েছে মোদি সরকার।

(রোজ কত কী ঘটে যাহা তাহা
এমন কেন সত্যি হয় না আহা !
মাননীয় পাঠক এই খবরটি যে সত্য নয়, তা তো বুঝতেই পেরেছেন। তবু যদি মনে করেন শেয়ার করে ছড়িয়ে দিন এই ফেক নিউজ টি)

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *