Breaking News
Home / TRENDING / দিদির চিঠিতেই লুকিয়ে ভাইদের ভাগ্য, চাপা টেনসন রাজ্য জুড়ে

দিদির চিঠিতেই লুকিয়ে ভাইদের ভাগ্য, চাপা টেনসন রাজ্য জুড়ে

নিজস্ব সংবাদদাতা

মমতার চিঠিতে কার নাম? এটাই এখন লাখ টাকার প্রশ্ন রাজ্যের পঞ্চায়েত ও জেলা পরিষদ স্তরে।পঞ্চায়েত স্তরে প্রধান বা কর্মাধ‍্যক্ষ কে বা কারা হবেন, অথবা জেলা পরিষদ স্তরেই বা কর্মাধ‍্যক্ষ কে হবেন, তা একেবারে কলকাতা থেকেই মুখবন্ধ খামে লিখে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলা নেতৃত্বের কাছে। পঞ্চায়েত বা জেলা পরিষদের পদ পাওয়া নিয়ে যাতে জেলাস্তরে কোনও গোষ্ঠীকোন্দল না হয়, তার জন‍্য‌ই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত তৃণমূলনেত্রী আগেই জানিয়ে দিয়েছেন জেলা সভাধিপতি কে হবেন সেটা তিনি নিজেই ঠিক করে দেবেন। ফলে বাকি পদ কারা কারা পাবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জেলাস্তরে তদবির করা শুরু হয়েছে। আর তাতে গোষ্ঠি রাজনীতি মাথাচাড়া দিতে শুরু করেছে। এবার তাই প্রথম থেকেই এই বিষয়ে রাশ টানতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি পঞ্চায়েতে নেতা বা পদাধিকারী বাছতে গিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। যাকে দায়িত্ব দেওয়া হবে তার ব‍্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, এলাকায় তাঁর ভাবমূর্তি, দলে তাঁর গ্রহণযোগ্যতা সব কিছু দেখে নেওয়ার পরেই নাম স্থির করে মুখবন্ধ খামে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে।
মমতার চিঠিতে পঞ্চায়েত স্তরের নেতাদের ভাগ্য লুকিয়ে থাকলেও, একটি প্রশ্ন এখনই উঠেছে। এভাবে কী দলে গোষ্ঠীদ্বন্দ্ব আটকানো যাবে? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দলের কারও কাছে কী আছে! তবে ওয়াকিবহল মহল বলছে দলের গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানা এখন তৃণমূলের আশু প্রয়োজন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *